ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

নড়িয়ার চেয়ারম্যানের বাড়িতে জেলেদের চাল, জনমনে অসন্তোষ

ফাইল ফটো.

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার দূর্গম চরাঞ্চল নওপাড়া ইউনিয়নে প্রায় ৬ শতাধিক জেলে পরিবার রয়েছে। তারা সবাই মাছ ধরে জীবিকা নির্বাহ করে। বর্তমানে তারা সরকারের নিষেধাজ্ঞা ও করোনা র কারণে বেকার জীবন যাপন করছে। এই পরিস্থতিতে পরিবারের খাবার সংগ্রহ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ঐসব জেলেদের জন্য দেয়া সরকারি সহায়তা স্থানীয় চেয়ারম্যান বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে নিজ বাড়িতে রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই জেলে পরিবারের জন্য সরকারের দেয়া ত্রান সহায়তা মার্চ মাসের ২৭ তারিখে নড়িয়া সরকারি গোডাউন থেকে উত্তোলন করে নওপাড়া ইউপি চেয়ারম্যান রাশেদ আসগর সোহেল মুন্সীর বাড়িতে রাখা হয়। এই ব্যাপারে জনমনে নানান প্রশ্ন উঠেছে। ওই চেয়ারম্যান ত্রাণের চাল বিতরণ না করে নিজ বাড়িতে রেখেছে কেন।

ভুক্তভোগী জেলেরা এ ব্যাপারে শরীয়তপুর জেলা প্রশাসক, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নড়িয়া থানার ওসির সুদৃষ্টি কামনা করেছে।

জেলেদের সঙ্গে আলাপ করে জানা যায়, ১৩ এপ্রিল পর্যন্ত এখনও ত্রাণের চাল বিতরণ হয় নাই। এ ব্যাপারে নওপাড়া ইউপি চেয়ারম্যান রাশেদ আসগর সোহেল মুন্সীকে কয়েকবার মোবাইলে ফোন দিলেও উনি রিসিভ করে নাই।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

নড়িয়ার চেয়ারম্যানের বাড়িতে জেলেদের চাল, জনমনে অসন্তোষ

আপডেট সময় ০৫:৩৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০