/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ আ’লীগ অপকর্ম করতে চাইলে ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইএনবি ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশে কোনো অপকর্ম করতে চাইলে ছাড় দেওয়া হবে না।

আজ শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় উপদেষ্টা এ কথা করেন।

আওয়ামী লীগের গোপন বৈঠক ও কার্যক্রমের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এমনকি কোনো বাহিনীর কেউ জড়িত থাকলে, তাদের ছাড় দেওয়া হবে না।’

তিনি বলেন, ৫ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নেই। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত ও সজাগ রয়েছে। তা ছাড়া সাংবাদিকেরাসহ সংশ্লিষ্ট সবাই যেভাবে এ বিষয়ে সহযোগিতা করে যাচ্ছেন, তাতে কোনো শঙ্কা নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমি সব সময় বলে আসছি—আমাদের সাংবাদিকেরা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

নিষিদ্ধ আ’লীগ অপকর্ম করতে চাইলে ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটের সময় : ০২:২২:০১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫