/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ১৪ পুলিশের করোনা, র‌্যাবের ২০ জন কোয়ারেন্টিনে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক পরিদর্শক, এসপির গাড়িচালকসহ ১৪ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ র‌্যাব-১১–তে কর্মরত বিভিন্ন পদমযার্দার ২০ সদস্য কোয়ারেন্টিনে আছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে জেলা পুলিশের এক পরিদর্শক, পুলিশ সুপারের (এসপি) গাড়িচালক, অফিস সহায়ক দুজন, একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ১১ পুলিশ সদস্য করোনাভাইরাসের আক্রান্ত হন। সর্বশেষ গত মঙ্গলবার রাতে আরও তিন কনস্টেবলের করোনাভাইরাস শনাক্ত হয়। সব মিলিয়ে জেলা পুলিশের ১৪ জন এখন করোনাভাইরাসে আক্রান্ত। এ ছাড়া একজন নারী কনস্টেবলের জ্বর–সর্দির মতো উপসর্গ আছে।

জেলার পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, তাঁর গাড়িচালক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে প্রতিদিন ১০–১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বলেন, যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের কোনো উপসর্গ দেখা যায়নি। নমুনা পরীক্ষার পর তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। তাঁরা সবাই সুস্থ আছেন। তিনজনকে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জন বাড়িতে ও অপর সাতজন শহরের মাসদাইর পুলিশ লাইন্সে আইসোলেশনে আছেন।

এদিকে র‌্যাব-১১–এর ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, জ্বর–সর্দির মতো উপসর্গ দেখা দেওয়ায় বিভিন্ন পদমর্যাদার ২০ র‍্যাব সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাঁরা সুস্থ আছেন। তাদের স্বাস্থ্যবিধি মেনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের মধ্যে ১০ জনের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। এখনো ফলাফল পাওয়া যায়নি।প্রথম আলো

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

নারায়ণগঞ্জে ১৪ পুলিশের করোনা, র‌্যাবের ২০ জন কোয়ারেন্টিনে

আপডেটের সময় : ০৮:৩০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০