নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা নিলক্ষায় এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে আলাল মুন্সি ও নাজিম উদ্দিন এর সাথে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জের ধরে ওদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হামলা ও মামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে দুই পক্ষই সংঘর্ষে জড়ায়। এতে টেটা গুলিবিদ্ধ হয়ে তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রথমে রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় থমথম অবস্থায় বিরাজ করছে।
রায়পুরা থানার ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ জানিয়েছেন, এলাকার আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার বিরোধকে কেন্দ্র করে নাজিম উদ্দিন ও আলাল মুন্সির সমর্থকরা সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আইএনবি নিউজ ডেস্ক 


















