/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ৭

আইএনবি ডেস্ক: রাজধানীর আমিন বাজার এলাকায় নদীতে ট্রলারডুবিতে সাতজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের কয়লার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস  ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমিন বাজার এলাকায় কয়লার ঘাটে নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাতজন নিখোঁজ হয়েছেন।

খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় কিছু জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের এই কর্মকর্তা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

নদীতে ট্রলারডুবি, নিখোঁজ ৭

আপডেটের সময় : ০৭:৫৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১