/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন সময়সূচিতে চলছে অফিস

আইএনবি ডেস্ক: আজ বুধবার (২৪ আগস্ট) থেকে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস টাইম সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকাল ৩টা পর্যন্ত। ফলে সকাল ৭টা থেকেই অন্য দিনের তুলনায় রাস্তায় গাড়ি ও যাত্রীর চাপ লক্ষ করা গেছে।

এদিকে, সরকারি অফিসের পাশাপশি ১ঘণ্টা এগিয়ে ব্যাংকিং কার্যক্রমও সকাল ৯টা থেকে শুরু হয়েছে। চলবে ৪টা পর্যন্ত।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‌‘বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে, এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।’ বুধবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে নিজ অফিসে এসব কথা বলেন তিনি।

এক ব্যাংক কর্মকর্তা বলেন, ‘আমাদের ব্যাংকসেবা আগে ১০টায় ছিল, এখন ৯টায়। ভালো হয়েছে বলবো। কিন্তু আমার স্বামী দেশে নেই। সকালে বাচ্চাকে স্কুলে রেখে অফিসে যেতাম, এখন যে কী হবে! যাইহোক, দেশের স্বার্থে মানিয়ে নিতে হবে।’

মিরপুর থেকে গুলিস্তানগামী বাসের হেলপার তারা মিয়া বলেন, ‘প্রতিদিনের তুলনায় আজ সকালেই রাস্তায় যাত্রী ও গাড়ি দুটিরই চাপ বেশি। নতুন সময়ে ভালো হলো না খারাপ, সেটা বুঝি না। যাত্রী যখন আসবে, তখনই কাজ করবো আমরা। মনে হয় এখন একসঙ্গে সব চাপ।’

প্রসঙ্গত, গত সোমবার (২২ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে অফিসের নতুন সময়সূচির কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

গণমাধ্যমকে সচিব বলেন, ‘২৪ আগস্ট থেকে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সপ্তাহে ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং ব‌্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
ইত্তেফাক

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

নতুন সময়সূচিতে চলছে অফিস

আপডেটের সময় : ০৬:০৭:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২