/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন ৫৭ হাজার ৫৩৬ জন হাজী, ১০৬ জনের মৃত্যু

পবিত্র হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৫৩৬ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১০৬ জন বাংলাদেশির মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এরমধ্যে শুক্রবার (১৪ জুলাই) মারা গেছেন ২ জন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

শুক্রবার (১৪ জুলাই) রাতে হজ পোর্টালে এ তথ্য জানানো হয় শুক্রবার পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ১৫০টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৬১টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৬১টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ২৮টি।

এদিকে, এবার হজে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত ইন্তেকাল করেছেন ১০৬ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৮১ জন, মহিলা ২৫ জন। তাদের মধ্যে মক্কায় ৮৭, মদিনায় ৬, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, এদের ওই দেশেই দাফন করা হয়েছে।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

পবিত্র হজ পালন শেষে বিমান, ফ্লাইনাস ও সৌদিয়া এয়ারলাইনসের মাধ্যমে দেশে আসা হাজিদের জমজমের পানি বিতরণ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী হাজিরা ব্যক্তিগতভাবে নিজেদের সঙ্গে জমজমের পানি পরিবহন করতে পারবেন না। এয়ারলাইনসের পক্ষ থেকে তা পরিবহন ও বিতরণ করা হবে। নিয়ম অনুযায়ী প্রতি হাজিকে পাঁচ লিটার করে জমজমের পানি সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছে বিমান।

এনএ/জেডএইচ

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

দেশে ফিরেছেন ৫৭ হাজার ৫৩৬ জন হাজী, ১০৬ জনের মৃত্যু

আপডেটের সময় : ০৩:৫৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩