/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘দুপুর ২টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে’

আইএনবি ডেস্ক:দুপুর ২টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম। পাশাপাশি কোন খাবারের দোকান এ এলাকায় খোলা রাখা যাবে না।

রমনার বটমূলে নববর্ষের নিরাপত্তা পরিদর্শন শেষে মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, রমজান চলমান থাকায় এবার ২টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে। দুপুর একটার পর কাউকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। রমনার বটমূল ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ করা হবে। প্রতিটি প্রবেশ গেটে তল্লাশি করা হবে। সম্পূর্ণ এলাকা নজরদারিতে থাকবে। এছাড়া পুরো এলাকা ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে। বটমূলের নিরাপত্তা নিশ্চিত করতে পোশাক পরিহিত পুলিশের সঙ্গে সাদা পোশাকের গোয়েন্দারাও কাজ করবে। তবে এই সময় যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

‘দুপুর ২টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে’

আপডেটের সময় : ১০:০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২