/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের শপথ

আইএনবি ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বেতন স্কেলের দাবিতে শিক্ষকরা জাতীয় শহিদ মিনারে সমাবেশ করেছেন। সমাবেশে তারা নিজেদের দাবি আদায়ে শপথ বাক্য পাঠ করেছেন এবং অধিকার আদায়ের প্রশ্নে কারও সঙ্গে আপস না করার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার সকাল ১০টায় জাতীয় শহিদ মিনারে দশম গ্রেডের দাবিতে তারা সমাবেশ শুরু করেন। এর আগে সারা দেশ থেকে শিক্ষকরা শহিদ মিনারে অবস্থান নেন।

শিক্ষকরা বলেন, ১৩ তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যদা করার সামিল।

শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে তারা বলেন, দ্রুত সময় দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে। বর্তমানে ১৩ তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা। দশম গ্রেডে তা দাঁড়াবে ১৬ হাজার টাকা।

এ সময় দুপুর ২টার মধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কেউ না এলে আরও কর্মসূচিতে যাওয়ার আলটিমেটাম দেন শিক্ষকরা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের শপথ

আপডেটের সময় : ০৮:২৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫