/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তদন্ত চলছে ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় : স্বরাষ্ট্রমন্ত্রী

আইএনবি ডেস্ক: রোহিঙ্গা মাদক কারবারিদের সঙ্গে বান্দরবনের তুমব্রু সীমান্তের নোম্যান্সল্যান্ডে গোলাগুলিতে ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় কারা জড়িত এবং কীভাবে এ ঘটনা ঘটল, এ বিষয়ে তদন্ত চলছে।’

মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সীমান্তে ‘রোহিঙ্গা মাদক কারবারিরা’ বাংলাদেশি আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি করেছিল। মাদকবিরোধী অভিযানের ওই জায়গাটি নোম্যান্সল্যান্ড। সেখানে কয়েক হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান আছে বলে জানা গেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে মাদকবিরোধী অভিযানে গিয়েছিল।

তিনি বলেন, ‘দুর্ঘটনাবশত একজন অফিসার সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি কীভাবে গুলিবিদ্ধ হলেন এবং কোন মাদক কারবারিরা গুলি করেছে এসব বিষয়সহ সবগুলো বিষয় নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনার সত্য উদঘাটন করে আমরা আপনাদের জানাব।’

সাধারণত এ ধরনের অভিযান গোয়েন্দা সংস্থার পরিকল্পনামাফিক অভিযান হয়ে থাকে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আইনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

তদন্ত চলছে ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময় : ০৯:৪২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২