/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাবি ছাত্রদল নেতা হত্যা, গ্রেপ্তার ৩

আইএনবি ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে (২৫) হত্যার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তা‌র করেছে শাহবাগ থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বুধবার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮), মো.পলাশ সরদার (৩০)। তাঁদের রাজাবাজার ও গ্রীনরোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

‎এর আগে মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে শাহরিয়ার আলম সাম্য (২৫) গুরুতর আহত হন। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। এই হলের ২২২ নম্বর কক্ষে থাকতেন তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

ঢাবি ছাত্রদল নেতা হত্যা, গ্রেপ্তার ৩

আপডেটের সময় : ০৭:০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫