/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা ছাড়ল ‘সোনার বাংলা স্পেশাল’

আইএনবি ডেস্ক: চট্টগ্রাম-ঢাকা রুটের বিরতিহীন ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস। গত ১৬ এপ্রিল ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এর ফলে পরের দিন ১৭ এপ্রিল ঢাকা স্টেশন থেকে ট্রেনটির নির্ধারিত যাত্রা বাতিল করা হয়। তবে ওই দিনের যাত্রীরা বুধবার ‘সোনার বাংলা স্পেশাল’ট্রেনে করে ঢাকা স্টেশন ছেড়েছেন।

এদিন ৩০ মিনিট বিলম্বে সকাল সাড়ে ৮টায় এই স্পেশাল ট্রেনটি কমলাপুর রেলস্টেশনের ২ নাম্বার প্লাটফর্ম থেকে ছেড়ে যায়।

৩০২০ নাম্বার মিটারগেজ লোকমোটিভের সঙ্গে ১৪ কোচের বিশেষ এই ট্রেনে যাত্রী আছেন ৩১৭ জন। এতে লোকমোটিভ পরিচালনার দায়িত্বে আছেন লোকমাস্টার নজরুল ইসলাম। তার সঙ্গে সহকারী লোকমাস্টার হিসেবে রয়েছেন মজিবুর রহমান। ট্রেনের গার্ড হিসেবে দায়িত্ব পালন করছেন সাইমুল শিকদার।

ঢাকা বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির গণমাধ্যমকে বলেন, “আমরা ১৭ এপ্রিলের এই ট্রেনের মোট ৫৮৪টি আসন বিক্রি করেছিলাম। এর মধ্যে দুর্ঘটনার পর ২৬৭টি আসন রিফান্ড করেন যাত্রীরা। অবশিষ্ট ৩১৭ জন যাত্রী এই ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন।”

তিনি আরও বলেন, “লাভ-লোকসান বড় কথা নয়। যাত্রীদের আস্থা ধরে রাখা ও তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

ঢাকা ছাড়ল ‘সোনার বাংলা স্পেশাল’

আপডেটের সময় : ০৫:১৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩