/* */
Dhaka , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট

ক্রিড়া ডেস্ক: জিয়ান্নি ইনফ্যান্তিনোর ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে আসা হয়নি । এবার তিনি সফরে বেরিয়েছেন এশিয়ার বিভিন্ন দেশের ফুটবলের কি অবস্থা দেখার জন্য। তারই অংশ হিসেবে বুধবার বিকেলে পাঁচ সদস্য দলের প্রতিনিধি নিয়ে ঢাকা এসে পৌঁছাবেন ফিফা প্রেসিডেন্ট ইনফ্যান্তিনো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন আজ বিকেলে সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ইনফ্যান্তিনোর এ সফরকে বলা হচ্ছে ‘এশিয়ায় গুডউইল সফর’। মঙ্গলবার থেকে বুধবার বিকেলে ঢাকা এসে পৌঁছার কথা রয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ অভিভাবকের।

বাফুফে সভাপতি আরও জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফিফা প্রেসিডেন্ট।

বিভিন্ন কর্মসূচি শেষে বৃহস্পতিবার বিকেলেই ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে ২১১ দেশের (ফিফার সদস্য দেশ ২১১টি) প্রেসিডেন্টের। ঢাকা থেকে তার পরবর্তী গন্তব্য লাওস।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ

ঢাকা আসছেন ফিফা প্রেসিডেন্ট

আপডেটের সময় : ১১:৪৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯