/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপি কমিশনার অবসরে যাচ্ছেন

আইএনবি ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম অবসরে যাচ্ছেন । তার অবসরের আদেশ দিয়ে বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত আদেশে বলা হয়, আগামী ২৯ অক্টোবর, ২০২১ তারিখে তার চাকরির বয়স ৫৯ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৩ (১) (ক) অনুযায়ী তাকে সরকারি চাকরি হতে অবসর দেওয়া হলো। তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের পরিমাণ অর্থ ল্যাম্পগ্রান্টসহ এক বছর অবসর ও অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধা প্রাপ্য হবেন।

মোহা. শফিকুল ইসলাম ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। এর আগে তিনি সিআইডি প্রধানের দায়িত্ব পালন করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

ডিএমপি কমিশনার অবসরে যাচ্ছেন

আপডেটের সময় : ০৯:৩৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১