/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনে র‍্যাবের ভূমিকা কী হবে, জানালেন ডিজি

আইএনবি ডেস্ক: ‘জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে নির্বাচন কমিশনের অধীনে বললেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন । ওনারা যেভাবে পরিচালনা করবেন, আমরা সেভাবে দায়িত্ব পালন করব। সাধারণ মানুষ যেন কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, আমাদের দায়িত্ব মূলত এটাই হবে। এ আইনশৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব আমাদের, আমরা সেটা দৃঢ়ভাবে করব। এসমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা মানসিকভাবে তৈরি আছি।’

আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র‍্যাব-৯ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘র‍্যাবের স্লোগান হচ্ছে ‘বাংলাদেশ আমার অহংকার’। আমরা এটাকে ধারণ করি, লালন করি এবং এটাকে আমরা পালন করি। বাংলাদেশ যেহেতু আমার অহংকার এবং আমরা এ দেশের সন্তান, এ দেশ আমাদের ও এ দেশের জনগণ আমাদের।’

র‍্যাবের ডিজি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি, বঙ্গবন্ধু দেশকে ভালোবেসেছেন। আমরা তারই অনুসারী, আমরা দেশকে ভালোবাসি-মানুষকে ভালোবাসি। মানুষের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব।’

এসময় উপস্থিত ছিলেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মো. মাহাবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল এএসএম শফিকুল্লাহ, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকারসহ অনেকে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

জাতীয় নির্বাচনে র‍্যাবের ভূমিকা কী হবে, জানালেন ডিজি

আপডেটের সময় : ১০:৫০:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩