ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় দিনের ছুটিতে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ঈদুল আজহা উপলক্ষে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির এ দীর্ঘ সময় দেশের অন্যতম এ স্থল বন্দরে আমদানি রফতানি বন্ধ থাকবে।

শনিবার (৯ জুলাই) থেকে বৃহস্পতিবার (১৪ জুলাই) পর্যন্ত এ স্থল বন্দরে আমদানি রফতানি বন্ধ থাকবে। ছয় দিনের ছুটির পরের দিন শুক্রবার হওয়ায় শনিবার (১৬ জুলাই) থেকে ব্যবসায়িক কার্যক্রম চালু করা হবে।

স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার্স খ্যাত সাতটি প্রদেশে মাছ, পাথরসহ বিভিন্ন পণ্য রফতানি করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ছয় দিনের ছুটিতে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

আপডেট সময় ০৭:০৪:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২