ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

চলতি বছর এইচএসসি পরীক্ষা হবে জুনে

আইএনবি ডেস্ক:আগামী ৭ জুন থেকে চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সোমবার (৩০ মার্চ) রাতে গণমাধ্যমকে পরীক্ষার এই সম্ভাব্য তারিখ নিশ্চিত করেছেন। এর মাধ্যমে দেশজুড়ে অপেক্ষারত লাখ লাখ পরীক্ষার্থীর রুটিন নিয়ে চলা জল্পনার অবসান ঘটল।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ (রবিবার) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ৭ জুন থেকে পরীক্ষা শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সভায় উপস্থিত একজন বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী এই তারিখ নির্ধারণ করা হয়েছে। এখন আনুষ্ঠানিক অনুমোদনের পর খুব দ্রুতই পরীক্ষার চূড়ান্ত সময়সূচি বা রুটিন প্রকাশ করা হবে।

এবারের এইচএসসি পরীক্ষায় একটি ঐতিহাসিক পরিবর্তন আসতে যাচ্ছে। এবারই প্রথমবারের মতো দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।

সংশ্লিষ্টরা মনে করছেন, সকল বোর্ডে একই প্রশ্নে পরীক্ষা নেওয়ার এই সিদ্ধান্তের ফলে প্রশ্নপত্রের মান ও মূল্যায়নে সমতা নিশ্চিত হবে। এতে মেধা যাচাইয়ের প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা আসবে এবং বোর্ডগুলোর মধ্যে ফলের বৈষম্য দূর হবে। শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর চলতি সপ্তাহেই বিস্তারিত সময়সূচি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হতে পারে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিএনপি স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে

চলতি বছর এইচএসসি পরীক্ষা হবে জুনে

আপডেট সময় ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬