ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

গোসাইরহাটে চালসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক, চেয়ারম্যান পলাতক

শরীতপুর প্রতিনিধি শরীয়তপুরে জেলেদের ভিজিএফের ৫৩ বস্তা চালসহ গোসাইরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোফাচ্ছেল হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার)। রোববার দুপুরে উপজেলার কুচাইপট্টি ইউপি থেকে ওই চাল উদ্ধার করেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হুসাইন। এ ঘটনার পর থেকে ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন স্বপন পলাতক রয়েছেন। আটক মোফাচ্ছেল হোসেন উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মশুরগাঁও গ্রামের মোকলেছ বেপারীর ছেলে। গোসাইরহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্র জানায়, গোসাইরহাটে জাটকা ইলিশ আহরণ বন্ধ থাকায় দুই হাজার ৪৪৩ জেলেকে বিতরণের জন্য ভিজিএফের চাল দেওয়া হয়। এর মধ্যে কুচাইপট্টি ইউনিয়নের ৬৯২ জন জেলের প্রত্যেকের জন্য ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। ইউএনও মো. আলমগীর হুসাইন বলেন, ‘কুচাইপট্টি ইউনিয়নের ৬৯২ জন জেলের ৪০ কেজি করে চাল পাওয়ার কথা। কিন্তু ওজনে কম দিয়ে ৫৩ বস্তা চাল আত্মসাৎ করেছে ইউপি সদস্য মোফাচ্ছেল হোসেন। খবর পেয়ে কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ থেকে ওই ৫৩ বস্তা চাল উদ্ধার করা হয়। এ সময় ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

গোসাইরহাটে চালসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক, চেয়ারম্যান পলাতক

আপডেট সময় ০৩:৩৪:৩১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০