/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোল্ডেন মনিরের সহযোগীকে আত্মসমর্পণের নির্দেশ

আইএনবি ডেস্ক: সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন  ৬ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ পাচার মামলায় আলোচিত গোল্ডেন মনিরের সহযোগী রিয়াজ উদ্দিন।

আজ মঙ্গলবার (২ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এর আগে মোহাম্মদ রিয়াজ উদ্দিন হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

মামলার এজাহার থেকে উল্লেখ করে আমিন উদ্দিন মানিক জানান, গোল্ডেন মনিরের এ সহযোগী রিয়াজ উদ্দিন ১৯৯৬ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের ৪র্থ শ্রেণির পিয়ন পদে কর্মরত ছিলেন। তিনি সোনালী ব্যাংকের এয়ারপোর্ট শাখায় কর্মরত থাকাকালে মনির হোসেনের সঙ্গে স্বর্ণ চোরাচালানের অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন এবং সোনালী ব্যাংকের চাকরি ছেড়ে দেন বলে অভিযোগ রয়েছে। মনির হোসেন, হায়দার আলী ও শফিকুল পরস্পর সহযোগিতায় সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালান থেকে আয় দ্বারা অপর অভিযুক্তদের সঙ্গে ঢাকার উত্তরায় অনেক প্লট অর্জন করে। এছাড়া তার নামে শেয়ার ও মেসার্স সিয়াম ফ্যাব্রিকস লিমিটেডের মালিকানা আছে। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগে আরও দুটি মামলা আছে।

এ ঘটনায় গোল্ডেন মনিরসহ ১০ জনকে আসামি করে গত ১১ মে সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বাড্ডা থানায় এ মামলা দায়ের করেন বলে জানান এ কে এম আমিন উদ্দিন মানিক।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

গোল্ডেন মনিরের সহযোগীকে আত্মসমর্পণের নির্দেশ

আপডেটের সময় : ০৭:৪৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১