ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গুজবের রাজনীতি করছে বিএনপি

আইএনবি নিউজ: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী (এমপি) মন্তব্য করে বলেন, রাজপথে ব্যর্থ হয়ে বিএনপি এখন গুজবের রাজনীতি করছে।

তিনি বলেন, সঠিক রাজনীতি না করে বিএনপি বিপদগ্রস্ত রাজনীতির পথ ধরেছে। কখনও তারা পেঁয়াজ, কখনও লবণ আবার কখনও পরিবহন নিয়ে রাজনীতি করছে। রাজনীতির গতি হারিয়ে এখন গুজবের রাজনীতি করছে।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাস্তবায়নে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে চিলমারী নৌ বন্দর নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, নৌ পরিহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ভোলানাথ দে, প্রধান প্রকৌশলী মহিদুল ইসলাম, জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

গুজবের রাজনীতি করছে বিএনপি

আপডেট সময় ০৯:৪৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯