ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

কৃষককে পিটিয়ে রক্তাক্ত করা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় কৃষককে নির্যাতনে ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুস সাত্তারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১০টার দিকে পাবনার ঈশ্বরদী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

গ্রেপ্তার আব্দুস সাত্তার লালপুরের ৯ নম্বর অর্জুনপুর বরমহাটি (এবি) ইউপি চেয়ারম্যান। আর নির্যাতনের শিকার ওই কৃষকের নাম শহিদুল ইসলাম (৫৫)। তিনি একই ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সুপার জানান, করোনা পরিস্থিতিতে কৃষক শহিদুল ইসলাম কষ্টে দিন কাটাচ্ছিলেন। মেলেনি ত্রাণ সহায়তা। এ অবস্থায় তিনি লোকের মুখে শুনে ফোন করেন সরকার প্রদত্ত জরুরি সার্ভিস ৩৩৩ নম্বরে। তিনি প্রশাসনের কাছে ত্রাণ সহায়তা চান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ১২ এপ্রিল ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার চৌকিদারকে দিয়ে ডেকে নেন কৃষক শহিদুল ইসলামকে। ইউনিয়ন পরিষদে নিয়ে তাকে বেদম মারপিট করে রক্তাক্ত করা হয়।

এ ঘটানয় বুধবার কৃষক শহিদুল ইসলাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজা ও মো. রুবেল নামে তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘বুধবার অভিযোগ পাওয়ার পর পরই অভিযুক্ত চেয়্যারম্যানসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু অভিযুক্ত চেয়ারম্যানসহ সকলে পলাতক থাকায় তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযানের ধারাবাহিকতায় আজ সকাল ১০টার দিকে চেয়ারম্যানকে ঈশ্বরদী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

কৃষককে পিটিয়ে রক্তাক্ত করা ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় ১০:৪৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০