ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারাবন্দি ত্রিশালের সাবেক এমপি হান্নান মারা গেছেন

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহ-৭ (ত্রিশাল) সংসদীয় আসনের জাতীয় পার্টির সাবেক এমপি এমএ হান্নান (৮২) মানবতাবিরোধী অপরাধের দায়ে কারাবন্দি অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার মৃত্যু হয়।

ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ১৯ মে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হান্নানের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হান্নান ও তার ছেলেসহ মোট ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলায় ওই বছরের ১০ অক্টোবর হান্নান ও তার ছেলে ডা. রফিক সাজ্জাদকে ঢাকার গুলশান থেকে গ্রেফতার করা হয়।

এরপর থেকে কারাগারে ছিলেন সাবেক এ সংসদ সদস্য। অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কারাবন্দি ত্রিশালের সাবেক এমপি হান্নান মারা গেছেন

আপডেট সময় ০৬:১৪:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১