/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠগড়ায় কাঠের চেয়ার পেলেন সাবেক মন্ত্রী আমু

আইএনবি ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে রাজধানীর খিলগাঁও থানার মিজানুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির জাকির হোসাইনের আদালত শুনানি শেষে এ তাকে গ্রেপ্তার দেখান। এ মামলার শুনানি চলাকালে তাকে কাঠগড়ায় বসার জন্য কাঠের চেয়ার দেওয়া হয়। পরে তিনি এই চেয়ারে বসে ২০ মিনিট শুনানি শোনেন।

এদিন সকাল ১০টা ১১ মিনিট আমুসহ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-মেয়রসহ ১১ জনকে আদালতে তোলা হয়। এ সময় তারা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন। পরে ১০টা ১৭ মিনিটে বিচারক এজলাসে উঠেন। ১০টা ২৬ মিনিটে খিলগাঁও থানার মামলায় আমুকে গ্রেপ্তার দেখানোর শুনানি শুরু হয়।

শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত।

এরপর অন্য আসামিদের শুনানি চলাকালে ১০টা ৪০ মিনিটে কাঠগড়ায় বসার জন্য আমুকে কাঠের চেয়ার দেওয়া হয়। এরপর তিনি ১১টা পর্যন্ত কাঠগড়ায় চেয়ারে বসে অন্যদের শুনানি শোনেন। এ সময় সাবেক মেয়র আতিকুল ইসলাম তার খোঁজ নেন।

এর আগে ৬ নভেম্বর রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় গুলিবিদ্ধ হন মিজানুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় গত সেপ্টেম্বরে তার বাবা কামাল হোসেন খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

কাঠগড়ায় কাঠের চেয়ার পেলেন সাবেক মন্ত্রী আমু

আপডেটের সময় : ০৫:৫৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫