ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা

ওবায়দুল কাদেরকে দেখা গেল কলকাতায়

আইএনবি ডেস্ক:ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে দেখা গেছে বলে দাবি করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ডিজিটাল সংবাদমাধ্যম সকাল সন্ধ্যার সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদ এক ফেসবুক পোস্টে এ তথ্য প্রকাশ করেন।

গাজী নাসির উদ্দীন ফেসবুক পোস্টে লিখেছেন, তাঁর এক বন্ধু কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে গতকাল বিকেলে অ্যাপোলো হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজিস্ট শ্যামাশীষ ব্যানার্জির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তিনি সেখানে ওবায়দুল কাদেরকে দেখতে পান।

পোস্টে নাসির উদ্দীন লিখেছেন, “ডাক্তারের রুম বন্ধ। ডাক্তারের ফোনও বন্ধ। ডাক্তারের সহকারী বলেছেন, স্যার লাঞ্চে। ঘণ্টার মতো অপেক্ষার পর রুমের কপাট খুলল।

আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হলেন। লোকটাকে চিনে ফেলে ও যেই না বলছে, ‘ওবায়দুল কাদের না!’ ভদ্রলোক সঙ্গে সঙ্গে মাস্ক মুখে দিয়ে হন হন করে হেঁটে চলে গেলেন।”

তিনি আরো লেখেন, “আমার বন্ধু বলছে, ‘পুরা চকচক করতেছিলেন স্যার’। দেখে মনে হয়েছে, তিনি সুস্থ আছেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একসময়ের প্রতাপশালী ওবায়দুল কাদের কোথায় আছেন, এ নিয়ে নানা প্রশ্ন উঠে জনমনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির অনেক নেতার অবস্থানের ছবি, ফোনালাপ কিংবা ভিডিও বার্তা পাওয়া গেলেও ওবায়দুল কাদেরের অবস্থানের বিষয়ে পরিষ্কার কিছুই জানা যাচ্ছিল না। তাতে গুঞ্জনের ডালপালা আরো মেলে। এর মধ্যে গত বছরের শেষ দিকে তিনি ভারতে চলে গেছেন বলে কেউ কেউ দাবি করেছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

থার্ড টার্মিনাল প্রকল্পে সব ব্যয় অনুমোদিত, অনিয়মের অভিযোগ ‘ভিত্তিহীন’

ওবায়দুল কাদেরকে দেখা গেল কলকাতায়

আপডেট সময় ০৬:১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫