/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইফতার অনুষ্ঠান নিষিদ্ধ, তারাবির জামাতে অংশ নিতে পারবেন হাফেজসহ ১২ জন

আইএনবি নিউজ: করোনা সংক্রমণ এর জন্য পবিত্র রমজান মাসে সব ধরনের ইফতার মাহফিলের নামে অনুষ্ঠানের আয়োজন নিষিদ্ধ করেছে ধর্ম মন্ত্রণালয়। পাশাপাশি ১০ জন মুসুল্লিও ২ জন হাফেজসহ মোট ১২ জন মসজিদে এশা ও তারাবির নামাজে অংশ নেওয়া সুযোগ পাবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়। তবে কীভাবে ১০ জন মুসল্লি নির্ধারিত হবে তার কোনও সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়নি মন্ত্রণালয়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে বিস্তারিত নির্দেশনাসহ কাল শুক্রবার একটি সার্কুলার জারি করা হবে। তবে ইতোপূর্বে মন্ত্রণালয়ের জারি করা মসজিদে জুমা ও জামাত বিষয়ক নির্দেশনা কার্যকর থাকবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সরকার কিছু জানে না: প্রতিমন্ত্রী

ইফতার অনুষ্ঠান নিষিদ্ধ, তারাবির জামাতে অংশ নিতে পারবেন হাফেজসহ ১২ জন

আপডেটের সময় : ০৫:২৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০