ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ Logo প্রশ্ন আমরা করিনি, করেছে বিগত সরকার :শিক্ষামন্ত্রী Logo সংসদে ভবনের সামনে অবস্থান নিয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা Logo কুমিল্লায় নৌকায় চড়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা Logo বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo চট্টগ্রামে সাড়ে ৭ লাখ মানুষ পানিবন্দি Logo জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে নামছেন মরক্কোর ৬ ফুটবলার   Logo রাতের মধ্যে ১৯ অঞ্চলে বজ্রঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত Logo  ধেয়ে আসছে ২০০ কিমি গতির তুফান

আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও করতে গিয়ে যুবকের মৃত্যু

সংগৃহীত ছবি

নেত্রকোণা প্রতিনিধি:  বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে অনুষ্ঠিত ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে মেতে ওঠেন মেসি ভক্তরা। নেত্রকোণা পৌর শহরেও আর্জেন্টিনার বিজয় মিছিল বের করেন সমর্থকরা। সেই মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভবনের ছাদ থেকে নিচে পড়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া দীপ্ত চৌধুরী পৌর শহরের মালনী এলাকার শিউলী রানী রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পর মধ্যরাত সাড়ে ৩টার দিকে এলাকাবাসী বিজয় মিছিলের প্রস্তুতি নেন। মিছিলের ছবি ও ভিডিও ধারণের উদ্দেশ্যে দীপ্ত শহীদ মিনার মোড়ে অবস্থিত একটি শোরুমের দ্বিতীয় তলায় ওঠেন। ভিডিও ধারণের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। বিদ্যুৎস্পৃষ্টে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

ভিসা না দিয়ে অর্থ আত্মসাতে ৪ জনের রিমান্ড, আসামিদের ওপর ভুক্তভোগীদের হামলার চেষ্টা

আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও করতে গিয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় ০২:৩৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬