ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্য দেশের পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তারের সুযোগ নেই : হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনে নৌকার প্রার্থী মাহবুবউল আলম হানিফ বলেছেন, বাংলাদেশ স্বাধীন-সার্বভৌম দেশ, অন্য দেশের পক্ষে নির্বাচনে ভোটে প্রভাব বিস্তার করার সুযোগ নেই।

রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের বাসা থেকে নির্বাচনি প্রচারণায় বের হওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পরে হানিফ পাটিকাবাড়ি ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও নির্বাচনি সভায় অংশ নেন।

হানিফ বলেন, নির্বাচন বানচাল আর প্রশ্নবিদ্ধ করতে অযৌক্তিক অভিযোগ করছে বিএনপি-জামায়াত। আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে তারপরেও একটা শঙ্কা থাকে, কারণ বিএনপি চোরাগুপ্তা হামলা বন্ধ করেনি।

এসব করে কোনো লাভ হবে না। কারণ ইতিমধ্যেই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উৎসব শুরু হয়ে গেছে। যারা বলছে, ভোটার শূন্য নির্বাচন হবে, গ্রহণযোগ্য হবে না, তারা পাগলের প্রলাপ বকছেন বলে মন্তব্য করেন তিনি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

অন্য দেশের পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তারের সুযোগ নেই : হানিফ

আপডেট সময় ১০:০২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩