/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিবালয়ে ২০ লাখ টাকার হেরোইনসহ আটক ১

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ২০ লাখ টাকার হেরোইনসহ মো. শাহিন মিয়া(৪৩) নামে এক ব্যাক্তিকে আটক করেছে ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ইনচার্জ আবুল কালাম।

আটক শাহিন জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকার রাজ্জাক মিয়ার ছেলে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকা থেকে ২০০ গ্রাম হেরোইনসহ শাহিন মিয়াকে আটক করা হয়। তার কাছে থেকে জব্দ করা মাদকের আনুমানিক বর্তমান বাজার মূল্য ২০ লাখ টাকা। শাহিনের বিরুদ্ধে ১৪টি মামলা আদালতে বিচারাধীন আছে। এছাড়া সংশ্লিষ্ট থানায় নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আইএনবি /বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

শিবালয়ে ২০ লাখ টাকার হেরোইনসহ আটক ১

আপডেটের সময় : ০৬:০০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩