/* */
Dhaka , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় গণপিটুনিতে দুই ‘গরু চোরের’ মৃত্যু

ভোলা প্রতিনিধি: ভোলার বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি বলে জানা গেছে।

নিহতরা হলেন- তজুমদ্দিনের বালিয়া কান্দি গ্রামের বাসিন্দা মো. নয়ন (২৬) এবং বোরহানউদ্দিন উপজেলার খাসমহল এলাকার বাসিন্দা আমির হোসেন (২৭)। তারা পেশাদার গরু চোর বলে জানা গেছে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নয়ন ও আমির হোসেন ভূঁইয়া বাড়ির বাসিন্দা খালেকের গোয়ালঘরে গরু চুরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গরুর মালিক খালেক বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে বাড়ির ও আশপাশের অন্যান্য লোকজন বেরিয়ে নয়ন ও আমির হোসেনকে ধাওয়া দিয়ে বাড়ির দরজায় গিয়ে তাদের আটক করেন। পরে দুজনকে আটকের পর বেঁধে বেধড়ক মারধর করেন স্থানীয়রা। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই নয়ন ও আমির হোসেনের মৃত্যু হয়।

ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, নয়ন ও আমির হোসেন গরু চুরি করতে গিয়েছিল। পরে স্থানীয়রা তাদেরকে ধরে গণধোলাই দিয়েছে এবং ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সুটকেস খুলতেই নারীর অর্ধগলিত লাশ

ভোলায় গণপিটুনিতে দুই ‘গরু চোরের’ মৃত্যু

আপডেটের সময় : ০৫:৫৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫