/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় শুক্রবার দেশটির লিম্পোপো প্রদেশে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮ সন্দেহভাজন নিহত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত ব্যক্তিরা ব্যাংকের জন্য নগদ অর্থ বহনকারী সাঁজোয়া ভ্যান ছিনতাইকারী চক্রের সদস্য ছিল।

পুলিশ জানিয়েছে, জাতীয় পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার এবং অভিজাত হকস ইউনিটের প্রধানসহ তাদের শীর্ষ কর্মকর্তারা লিম্পোপো প্রদেশের মাখাদো পৌরসভায় বন্দুকযুদ্ধের ঘটনাস্থলে যাচ্ছিলেন। তবে ঘটনার বিস্তারিত কোনও বিবরণ পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি।

প্রসঙ্গত, দুদিন আগেই দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের একটি ভবনে অগ্নিকাণ্ডে ৭৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেশটিতে তীব্র ক্ষোভ প্রকাশ করছে নাগরিকরা।
সূত্র: রয়টার্স, আল জাজিরা, এপি, স্কাই নিউজ

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

দক্ষিণ আফ্রিকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১৮

আপডেটের সময় : ০৬:০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩