/* */
Dhaka , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে ২৮০০ কোটি টাকা চায় ইসি

আইএনবি ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও আইন শৃঙ্খলা খাতে ব্যয় প্রায় ২৮০০ কোটি চায় নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১২ ফেব্রুয়ারি) ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আমরা সরকারের কাছে ২৭৯৪ কোটি ৫৫ লাখ টাকা চেয়েছি সংসদ নির্বাচনের জন্য। আমাদের এটা প্রাথমিক চাহিদা থাকলেও তা যাচাই-বাছাই করা হবে এবং ইসি সচিবালয়ের সঙ্গে বৈঠকের পর পূর্ণাঙ্গ একটা পরিমাণ চূড়ান্ত হবে।

সবশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনে ২২৭৬ কোটি টাকার ব্যয় ব্যয় ধরা হয়েছিল। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনে ব্যয় ধরা হয়েছিল ৭০০ কোটি টাকা।

ইসির অতিরিক্ত সচিব বলেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের জন্য সাড়ে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এছাড়া অন্যান্য আরও খাত রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে ২৮০০ কোটি টাকা চায় ইসি

আপডেটের সময় : ০৮:২১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫