/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেল না পেয়ে ভাঙ্গায় ফিলিং স্টেশনে হামলা, প্রতিবাদে পাম্প বন্ধ

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় জ্বালানি তেল সরবরাহকে কেন্দ্র করে এক ফিলিং স্টেশনের মালিক সালমান মুন্সীর ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার প্রতিবাদে তেল বিক্রি বন্ধ রেখেছে মালিকপক্ষ।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় অবস্থিত সিসিবিএল ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। আহত সালমান মুন্সীকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফিলিং স্টেশনের অপর মালিক বায়েজিদ মুন্সী জানান, রাত ৯টার দিকে ১০-১২ জন ব্যক্তি ড্রাম নিয়ে তেল নিতে আসে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় তাদের তেল দিতে অস্বীকৃতি জানানো হলে তারা ক্ষিপ্ত হয়ে পাম্পে হামলা চালায়। এ সময় সালমান মুন্সীকে মারধর করে আহত করা হয় এবং তার কাছ থেকে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে রাত পৌনে ১০টা থেকে ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ রাখা হয়। বুধবার বিকালেও পাম্পটি বন্ধ ছিল বলে জানান স্টেশন ম্যানেজার আক্কাস কাজী।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

তেল না পেয়ে ভাঙ্গায় ফিলিং স্টেশনে হামলা, প্রতিবাদে পাম্প বন্ধ

আপডেটের সময় : ০৫:৫২:০৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬