/* */
Dhaka , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি তিতুমীর কলেজের ২৫ শিক্ষার্থীরা বেড়াতে যাওয়ার পর তাদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনার মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ। আসামিরা হলেন- আসাদ, রুবেল ও রাব্বি।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, তিন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার (১১ মার্চ) দিবাগত রাতে তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র মো. ইসহাক মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় তিনজনের নামসহ দেড়শ জনকে আসামি করা হয়।

জানা যায়, সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ও ঐতিহাসিক পানাম নগরীতে নিজস্ব ব্যবস্থাপনায় বেড়াতে আসেন রাজধানীর তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ৯০ জন শিক্ষার্থী। শনিবার সারাদিন বেড়ানো শেষে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঢাকায় ফেরার পথে ওই কলেজের মেয়ে শিক্ষার্থীরা আমিনপুর মাঠে স্থানীয় দুর্বত্তদের ইভটিজিংয়ের শিকার হন। পরে ছেলে শিক্ষার্থীরা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ১০-১৫জনের একটি দল ওই শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে হামলা করে। এ সময় শিক্ষার্থীদের বাস ভাংচুরসহ পিটিয়ে আহত করে তারা।

দুর্বৃত্তদের হামলায় মাসুদ রানা, সুপ্তি, হৃদয়, ইমরান, খুশি আক্তার, মিঠুন মিয়া, রাত্রী, নুসরাত জাহান, আদিল, আব্দুল খালেক, রাফি, শফিকুল ইসলাম, আমজাদ হোসেন, রিফাত ও বায়েজিদসহ ২৫ জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে সুপ্তি, ইমরান ও রাফির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, হামলার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। তিন আসামিকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

xannonce.dk

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সংবর্ধনা বয়কট করল সিলেট বিএনপি

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেফতার ৩

আপডেটের সময় : ১০:২৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩