চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে আব্দুর রহমান সুজন (২০) নামের এক তরুণকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরে আলম আশেক এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চুরিকাঘাতে গুরুতর আহত সুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুর রহমান সুজনের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়। কারা তাকে হত্যা করেছে, তা এখনও জানা যায়নি। পুলিশ এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ, তদন্ত রিপোর্ট প্রকাশ 























