নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হতদরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও অসহায় মানুষের পাশাপাশি নিম্ন-মধ্যবিত্ত আয়ের মানুষও অসহায় হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, ব্যক্তি এবং প্রতিষ্ঠানভাবে অনেকে সারাদেশে অসহায় হয়ে পড়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে।
ঈদকে সামেনে রেখে রাজধানীর ধানমন্ডি এলাকায় ভাসমান কয়েক শতাধিক হত দরিদ্র মানুষকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা আব্দুল আলীম বেপারী।
গতকাল শুক্রবার বিকেলে ধানমন্ডি লেকের পাড় সড়কে কয়েক শতাধিক হত দরিদ্র মানুষকে নগদ অর্থ সহায়তা তুলে দেন তরুণ এ নেতা।

এর আগে গত ১৬ ও ১৭ মে দুই দিনে ব্যক্তি উদ্যোগে ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আব্দুল আলীম বেপারী ও তার সহধর্মীনি সামসুন্নাহার রুমা । মিরপুর, শনির আখড়া ও ধানমন্ডি এলাকায় এসব ঈদ উপহার বিতরণ করেন।
ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও দলীয় কর্মসূচিতে সহায়তা অব্যাহত রেখেছেন আব্দুল আলীম বেপারী। এছাড়া নিজ জেলা শরীয়তপুরের জাজিরায় কয়েক সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেছেন।
প্রিন্ট

সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কি না— জানতে চান মন্ত্রিপরিষদ সচিব 





















