ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

করোনা মোকাবিলায় বিশ্বের ২৫টি দেশকে আইএমএফের ঋণ মঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক:বিশ্বের ২৫টি গরীব দেশের জন্য করোনা মহামারী মোকাবিলায় তাৎক্ষণিক সহায়তা হিসেবে সুদ মুক্ত ঋণ মঞ্জুর করেছে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ। ইয়ন, ইন্ডিয়া টুডে

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা এক বিবৃতিতে বলেছেন, ‘আগামী ছয় মাসের মধ্যে যাতে আইএমএফের ঋণের দায়বদ্ধতা এড়াতে পারে তা বিবেচনায় রেখেই আমাদের দরিদ্র ও ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অনুদান হিসেবে এই অর্থ দেওয়া হচ্ছে। তাতে দেশগুলো প্রাথমিকভাবে জরুরি ভিত্তিতে চিকিৎসা ও অন্যান্য ত্রাণ সহায়তা দ্রুত সামাল দিতে পারবে।’

আইএমএফ যে ঋণ সহায়তা মঞ্জুর করেছে তা আফ্রিকার কিছু দরিদ্র দেশ ছাড়াও আফগানিস্তান, ইয়েমেন, নেপাল এবং হাইতি পাবে।

এই ঋণের অর্থ বিশ্ব ব্যাংক ও আইএমএফ যৌথভাবে ২০২১ সালের ১ মে থেকে জুন পর্যন্ত ধনী দেশগুলোর কাছে ফেরত না চাইতে অনুরোধ জানিয়েছে। তবে ঋণ ফেরতের সময় সীমা আরো দুই বছর বাড়তে পারে।

এই ঋণ সহায়তা আইএমএফের ক্যাটেস্ট্রপিক কনটেইনমেন্ট এ্যান্ড রিলিফ ট্রাস্ট (সিসিআরটি) থেকে দেওয়া হবে। এই তহবিল গঠন করা হয়েছে ২০১৫ সালে আফ্রিকার ইবোলা মহামারী মোকাবিলার জন্য। এখন দরিদ্র দেশগুলোর কোভিড-১৯ মোকাবিলায় ব্যবহার করা হচ্ছে।

এই তহবিলে বর্তমানে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার জমা আছে। এই অর্থ প্রদান করেছে চীন, জাপান, ব্রিটেন ও নেদারল্যান্ডস। আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, এই অর্থ থেকে ২১৫ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে ২৫ দেশকে। এছাড়া আইএমএফ চেষ্টা করছে এই তহবিলকে ১.৪ বিলিয়ন ডলারে উন্নীত করার জন্য।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

করোনা মোকাবিলায় বিশ্বের ২৫টি দেশকে আইএমএফের ঋণ মঞ্জুর

আপডেট সময় ০৬:২০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০