ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

লকডাউন প্রত্যাহার হলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের দেশগুলো যদি সামাজিক দূরত্বের কড়াকড়ি খুব তাড়াতাড়ি তুলে নেয়, তাহলে করোনাভাইরাসের ভয়াবহ বিস্তার ঘটতে পারে বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস ।

তিনি বলছেন, অর্থনৈতিক সমস্যায় পড়লেও বিধিনিষেধ শিথিল করার ক্ষেত্রে দেশগুলোকে সতর্ক হতে হবে।

লকডাউন অব্যাহত থাকলেও ইউরোপের দেশ ইতালি ও স্পেন বেশ কিছু পদক্ষেপ শিথিল করেছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে ষোল লাখ মানুষ আক্রান্ত হয়েছে এবং এক লাখ দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে।

জেনিভায় একটি সম্মেলনে টেড্রোস বলছেন, খুব দ্রুত বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়া হলে করোনাভাইরাস ভয়ঙ্করভাবে ফিরে আসতে পারে।

তিনি বলছেন, মানুষের জীবনযাপনের ওপর থেকে কড়াকড়ি তুলে নেয়ার ক্ষেত্রে দেশগুলোকে পর্যায়ক্রমে আর নিরাপত্তা নিশ্চিত করার কৌশল নিতে হবে।

টেড্রোস বলছেন, অন্য সবার মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কড়াকড়ির অবসান চায়।

কিন্তু একই সময়ে এটাও মনে রাখতে হবে, খুব তাড়াতাড়ি এসব বিধিনিষেধ তুলে নেয়া হলে ভাইরাসের আবার ভয়াবহ বিস্তার দেখা দেবে। তখন হয়তো এতোটাই ভয়াবহ হবে যে, আর সামলানো যাবে না।

টেড্রোস সতর্ক করে দিয়েছেন যে, অন্য অনেক দেশে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে। আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গিয়েছে করোনাভাইরাস।
সূত্র-বিবিসি

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

লকডাউন প্রত্যাহার হলে পরিস্থিতি ভয়ঙ্কর হবে

আপডেট সময় ০৫:৫০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০