ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

সোনারগাঁয়ে গোপনে বঙ্গবন্ধুর খুনি মাজেদের দাফন; এলাকায় ক্ষোভ

সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি: অত্যন্ত গোপনীয়তার মধ্য দিয়ে ভোরে সোনারগাঁয়ে দাফন করা হয়েছে বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ। এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ দেখা দিয়েছে।

রোববার ভোরে কড়া পাহাড়ার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধীন শম্ভুপুরা ইউনিয়নে নবীনগর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, ফাঁসি কার্যকর হওয়ার পর মাজেদের লাশ গ্রামের বাড়ি ভোলায় নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভোলার জনগনের চাপে লাশ ভোলা নিয়ে যাওয়া হয়নি। পরে ভোর রাতে গোপনীয়তামধ্যে শ্বশুর বাড়ি সোনারগাঁয়ে নিয়ে দাফন সম্পন্ন করা হয়।

এব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম বলেন, উর্ধতন প্রশাসনের নির্দেশেই মাজেদের লাশ সোনারগাঁয়ে দাফন করা হয়েছে।

সকালে ঘটনা জানাজানি হলে এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ দেখা দিয়েছে। সোনারগাঁ উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শেখ এনামুল হক বিদ্যুৎ বলেন, আমাদের ইউনিয়নকে কলঙ্কিত করা হয়েছে কার অনুমতিতে কীভাবে এখানে লাশ দাফন করা হলো আমরা প্রশাসনের কাছে জানতে চাইবো।

এব্যাপারে সামাজিক সংগঠন ব্রাইট সোনারগাঁ এর সভাপতি আকতার হাবিব বলেন, বঙ্গবন্ধুর খুনি মাজেদের লাশ তার নিজ এলাকা ভোলাতেই দাফন করতে দেয়া হয়নি। অথচ রাতের আঁধারে গোপনে সোনারগাঁয়ের মানুষের মতামত ছাড়া এই ঘৃণিত খুনিকে জামাই আদরে দাফন করা হলো। এটা সত্যি দু:খ জনক। সোনারগাঁবাসীর প্রতি অন্যায় করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

সোনারগাঁয়ে গোপনে বঙ্গবন্ধুর খুনি মাজেদের দাফন; এলাকায় ক্ষোভ

আপডেট সময় ০৫:৩৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০