ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী Logo ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন Logo বঙ্গোপসাগরে নিম্নচাপের কারনে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস Logo রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসি বৈঠক Logo সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সরকার পতনের ডাক রাহুল গান্ধীর Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন শরীয়তপুরের চিকিৎসকরা

মোঃ জামাল মল্লিক,শরীয়তপুর

করোনাভাইরাস (কভিড-১৯) সাধারণ ছুটিতে পুরো দেশ। ঘরবন্দি মানুষের দিন কাটছে আতঙ্ক আর উৎকণ্ঠায়। এমন সময়ে দেশকে করোনা মুক্ত করতে যুদ্ধে নেমেছে চিকিৎসকরা। করোনায় আক্রান্ত হয়েছে অনেক চিকিৎসক। জীবনের ঝুঁকি নিয়ে শরীয়তপুরের করোনার নমুনা সংগ্রহ করতে পায়ে হেঁটে, সাঁকো পার হয়ে গ্রামের পর গ্রাম ছুটছেন চিকিৎসকরা। সারাদিন গরমের মধ্যেই পিপিই পরে করোনার নমুনা সংগ্রহ করতে গিয়ে না খেয়ে থাকতে হচ্ছে তাদের। জীবনের ঝুঁকি নিয়ে দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালো রাখতে কাজ করছেন চিকিৎসকরা। এর সাথে মাঠ কর্মীদের দিয়ে গ্রামীন জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা ও হোম কোয়ারান্টাইন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন তারা। পাশাপাশি সাধারণ রোগীদেরও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন । হোম কোয়ারেন্টানে থাকা সামান্য অসুস্থ রোগীদের জন্য মোবাইলের মাধ্যমে ২৪ ঘন্টা খোলা রাখা হয়েছে স্বাস্থ্যসেবা।

সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, শরীয়তপুর জেলায় ৬টি উপজেলায় ৩৫ জনের করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধে ৩০টির রিপোর্ট হাতে পেয়েছেন সিভিল সার্জন। এই ৩০টি রিপোর্টই নেগেটিভ এসেছে।

এবিষয়ে জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ও ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা খোকন বলেন, এটা আমাদের উপর অর্পিত দায়িত্ব। বলা যায় এটা নতুন প্রজন্মের আর একটা মুক্তিযুদ্ধ। এই যুদ্ধ একটা ভাইরাসের বিরুদ্ধে যা খালি চোখে দেখা যায় না। একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে এই যুদ্ধ। এই যুদ্ধে আমাদের কমান্ডার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যুদ্ধে আমাদের সহযোদ্ধা প্রশাসন, পুলিশ, সাংবাদিক এবং দেশের প্রতিটা সচেতন নাগরিক। আমরা সবাই যুদ্ধ করছি এবং যুদ্ধ করে যাব শেষ নিঃশ্বাস পর্যন্ত। শুধু মানুষের কাছে আহ্বান আপনারা ঘরে থাকুন, সকল বিধি-নিষেধ গুলো মেনে চলুন। এই যুদ্ধে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। আমরা কেউ বসে নেই। দেশের মানুষকে অস্বস্তিকর অবস্থা থেকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা

জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন শরীয়তপুরের চিকিৎসকরা

আপডেট সময় ০৫:২৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০