/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ২৪ ঘণ্টায় মারা গেছে ৬ জন,

আইএনবি নিউজ:দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেলেন ৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছে। এছাড়া নতুন করে ৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৪ জনে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা ।

এর আগে গতকাল বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ১১২ জন। এছাড়া আরেকজনের মৃত্যু হয়। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন প্রায় ৯৬ হাজার। শুক্রবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ সংখ্যা এখন ৯৫ হাজার ৭২২ জন। আর আক্রান্তের সংখ্যা এখন ১৬ লাখ ৩ হাজার ৭১৯ জন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সরকার কিছু জানে না: প্রতিমন্ত্রী

দেশে ২৪ ঘণ্টায় মারা গেছে ৬ জন,

আপডেটের সময় : ১১:১৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০