/* */
Dhaka , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে বাড়িতে পুলিশের গুলির অভিযোগ, শিশুসহ আহত ৭

সংগৃহীত ছবি

কক্সবাজারে প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে একটি বিয়েবাড়িতে ডাকাত ধরতে গিয়ে পুলিশের গুলিতে শিশু-কিশোরসহ সাতজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার দরগাহ ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে কালারমারছড়া পুলিশ ক্যাম্পের একটি দল ডাকাত ধরতে উত্তর নলবিলার দরগাহ ঘোনা এলাকায় স্থানীয় বাসিন্দা ভুট্টোর মেয়ের বিয়ের অনুষ্ঠানে অভিযান চালায়। এ সময় সেখানে উপস্থিত লোকজন পুলিশ দেখে আতঙ্কে ছোটাছুটি শুরু করলে পুলিশ পেছন থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এতে শিশু ও কিশোরসহ অন্তত সাতজন গুলিবিদ্ধ হন।

আহত ব্যক্তিরা হলেন- মিনহাজ উদ্দিন (২৪), আবদুর রহিম কালো (১৬), রাহাত (১২), মো. ওয়াসিফ (৮), বাবু (১৮), ছাদেক (২৫) এবং নাম প্রকাশ না হওয়া আরও একজন। এদের মধ্যে গুরুতর আহত মিনহাজ উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মিনহাজ ও তার পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতে তারা আহত হওয়ার পর পুরো ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়। মিনহাজ জানান, বিয়েবাড়িতে আনন্দ করার সময় পুলিশ এলে ভয়ে তারা পালানোর চেষ্টা করেন এবং পুলিশ পেছন থেকে গুলি চালালে তিনি পায়ে একাধিক গুলিবিদ্ধ হন।

পরে তাকে কালারমারছড়া ক্যাম্পে নিয়ে এসআই রাজুসহ কয়েকজন পুলিশ সদস্য মারধর করেন, মোবাইল ফোন কেড়ে নেন এবং ডাকাতের গুলিতে আহত হয়েছেন মর্মে জোর করে ভিডিও বক্তব্য ও স্ট্যাম্পে স্বাক্ষর নেন বলে অভিযোগ ওঠে। পরিবারের দাবি, পুলিশের বিরুদ্ধে মুখ খুললে অস্ত্র দিয়ে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ায় ভয়ে তারা প্রথমে বাধ্য হয়ে ওই বক্তব্য দেন। পরবর্তীতে অবস্থা অবনতি হলে এবং তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। অন্যান্য আহতদের পরিবারও মিথ্যা মামলা ও হয়রানির ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না বলে জানিয়েছে।

এদিকে পুলিশের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে মহেশখালী থানার ওসি আবদুস সোলতান বলেন, বিয়েবাড়িতে একজন ডাকাতকে ধরতে পুলিশ অভিযান চালিয়েছিল। ওই সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে তাতে দুজন নিরীহ মানুষ গুলিবিদ্ধ হন। পুলিশ কোনো গুলি ছোড়েনি বলে দাবি করেন তিনি। এ ছাড়া আহত ব্যক্তিদের ভয়ভীতি দেখিয়ে বক্তব্য আদায় বা জোর করে স্ট্যাম্প নেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক

বিয়ে বাড়িতে পুলিশের গুলির অভিযোগ, শিশুসহ আহত ৭

আপডেটের সময় : ০২:১১:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬