/* */
Dhaka , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি:কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপু এবং তাঁর ছেলে শিহাবুর রহমান শিহাবকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খাঁনের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শামছুর রহমান টিপু (৬২) ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে এবং বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অন্যদিকে, তাঁর ছেলে শিহাবুর রহমান শিহাব (৩২) বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাবা ও ছেলে নিজ বাড়িতেই আত্মগোপনে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ ওই বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে দুজনকে আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সচিবালয়ের কোনো কর্মকর্তা ডিসেম্বরে হাসিনা ফেরার অপেক্ষায় কি না— জানতে চান মন্ত্রিপরিষদ সচিব

ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার

আপডেটের সময় : ০৫:৫৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬