/* */
Dhaka , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে পাটোয়ারটেক সমুদ্রসৈকতসংলগ্ন ‘টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে’ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন পর্যটক নিহত হয়েছেন এবং একাধিক ব্যক্তি আহত হয়েছেন। আগুনে পুরো রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল ৭টার দিকে রিসোর্টটিতে আকস্মিক আগুন লেগে তা দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল আটটা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয় এবং দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য বিষয়টি নিশ্চিত করে জানান যে উদ্ধার অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে রিসোর্ট কর্তৃপক্ষের সবাই পালিয়ে গেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট, বহিষ্কার বিএনপি নেতা

কক্সবাজারে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

আপডেটের সময় : ১১:১৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬