/* */
Dhaka , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের মনোনীত প্রার্থী হারলে ওই ইউনিয়নে কোনো কাজ করব না: চিফ হুইপ মনি

আইএনবি ডেস্ক:জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি বলেছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে তিনি কোনো উন্নয়নকাজ করবেন না। তাঁর এমন বিতর্কিত বক্তব্যে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মী সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে নূরুল ইসলাম মনি বলেন, “দলীয় প্রার্থী নির্বাচনে জয়ী না হলে আপনাদের আলমারিতে দাঁড়িয়ে থাকতে হবে। অন্য কেউ জয়ী হলে আমার কাছে আসতে পারবেন না, আমি কোনো কাজ দেব না। ওই ইউনিয়নের কপাল পুড়বে। দল যাঁকে মনোনয়ন দেবে, তিনি জয়ী না হলে ওই ইউনিয়নে কোনো কাজ হবে না।” তিনি আরও যোগ করেন, বিভিন্ন এলাকায় ইতিমধ্যে কাজ বরাদ্দ দেওয়া হলেও দলীয় প্রার্থী পরাজিত হলে সেসব ইউনিয়নে উন্নয়ন কার্যক্রম সত্যিই বন্ধ করে দেওয়া হবে।

বক্তব্যে বিরোধীদের সমালোচনার জবাবে চিফ হুইপ বলেন, সরকার মাত্র পাঁচ মাস ক্ষমতায় এসেছে। এত অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের মতো সমস্যা অলৌকিকভাবে সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “গদি কি ছেড়ে দেওয়ার জন্য বসেছি?” এ সময় তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে ব্যাপক অনিয়ম ও এক লাখ কোটি টাকার বেশি অর্থ পাচারসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ তোলেন। বিশেষ করে ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তির সমালোচনা করে তিনি বলেন, ওই চুক্তির সমপরিমাণ অর্থ দিয়ে দেশে নতুন পাঁচটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা সম্ভব হতো।

একই অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে তিনি কড়া হুঁশিয়ারি দেন। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তিনি বলেন, “আমাদের সংখ্যালঘু ভাইদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে তার চোখ থাকবে না, চোখ উঠিয়ে ফেলব।” তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে বলেন, দেশে কোনো সংখ্যালঘু নেই; সংবিধান অনুযায়ী সবাই সমান নাগরিক সুবিধা পাওয়ার অধিকারী। সনাতন ধর্মাবলম্বীদের পূজায় সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন যে, তাদের ক্ষতি করার স্বপ্ন দেখলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুক পোস্ট, বহিষ্কার বিএনপি নেতা

আমাদের মনোনীত প্রার্থী হারলে ওই ইউনিয়নে কোনো কাজ করব না: চিফ হুইপ মনি

আপডেটের সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬