/* */
Dhaka , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’:ধ্রুব রাঠি

আন্তর্জাতিক ডেস্ক:ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নির্বাচন কমিশনবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গভীর রাতে নাটকীয় ঘটনাপ্রবাহের পর মুক্তি পেয়েছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী এবং দলটির শীর্ষ তিন নেতা। রোববার (১১ অক্টোবর ২০২৬) ভোরে পুলিশি নজরবন্দী থেকে ছাড়া পেয়ে ধ্রুব রাঠী তার এই পুরো ঘটনাকে ‘আইনি আটক বা গ্রেপ্তার’ নয়, বরং স্পষ্ট ‘অপহরণ’ হিসেবে আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া ক্ষোভ প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ধ্রুব রাঠী লেখেন, “আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, সোজা অপহরণ করা হয়েছিল।” তিনি ভিডিও বার্তায় দাবি করেন, বিক্ষোভে অংশ নিতে যাওয়ার আগেই রাত তিনটার দিকে যখন তিনি ঘুমাচ্ছিলেন, তখন কোনো পূর্ব নোটিশ বা আইনি কাগজপত্র ছাড়াই সাধারণ পোশাক পরা একদল লোক তার গুরুগ্রামের বাড়িতে চড়াও হয়। পরে তিনি জানতে পারেন যে বাড়ির বাইরে প্রায় ৫০ জনেরও বেশি সদস্য অবস্থান করছিল। কোনো সুযোগ না দিয়ে তাকে একজন অপরাধীর মতো বাড়ি থেকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। পরবর্তীতে গভীর রাতে পুলিশের হাত থেকে মুক্তি পেয়ে তিনি পরিবারের কাছে ফিরে আসেন।

অন্যদিকে, শনিবার দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকে নাটকীয়ভাবে গ্রেপ্তার হওয়া সিজেপির শীর্ষ আহ্বায়ক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে রিমান্ড বা আটক রাখার আর্জি খারিজ করে আদালত মুক্তি দিয়েছেন। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালে দিল্লি ক্যান্টনমেন্ট এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত তাদের মুক্তির আদেশ প্রদান করেন। আদালতের এই নির্দেশের মধ্য দিয়ে নয়াদিল্লিতে সিজেপি ও বিরোধী নেতাদের বিরুদ্ধে কেন্দ্র সরকারের নজিরবিহীন ক্র্যাকডাউনের বিরুদ্ধে আইনি সুরক্ষার নতুন মাত্রা যোগ হলো।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

‘গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’:ধ্রুব রাঠি

আপডেটের সময় : ০৩:২৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬