/* */
Dhaka , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী

আইএনবি ডেস্ক:দেশবিরোধী যেকোনো চক্রান্ত ও আগ্রাসী শক্তির কাছে জাতীয়তাবাদী শক্তি কখনোই আত্মসমর্পণ করবে না এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার (৭ অক্টোবর ২০২৬) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বুয়েটছাত্র শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে শহীদ আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহর পাশে বসার স্মৃতিচারণ করে অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে রুহুল কবির রিজভী বলেন, আবরার ফাহাদের বাবা তাকে জানিয়েছেন যে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন ১৯৯০ সালের রাকসু নির্বাচনে তাকে ভোট দিয়েছিলেন। একজন বীর শহীদের পিতা যখন এই কথা জানান, তখন তার হৃদয় আবেগ ও উচ্ছ্বাসে ভেসে যায় বলে উল্লেখ করেন তিনি।

বিগত ফ্যাসিস্ট সরকারের কড়া সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সেসময় দেশের সার্বভৌমত্বকে দুর্বল করে পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করা হয়েছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী প্রকাশ্যেই বলেছিলেন ভারতকে যা দেওয়া হয়েছে তা তারা আজীবন মনে রাখবে। এই আত্মঘাতী নতিস্বীকার ও আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদ যে সাহসী ও তীক্ষ্ণ প্রতিবাদ গড়ে তুলেছিলেন, সেটাই ছিল তার অপরাধ। আবরারকে হত্যার মাধ্যমে গোটা জাতিকে ভয় পাইয়ে দেওয়ার অপচেষ্টা করা হলেও সেই হত্যাকাণ্ড দেশের মানুষের মনে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দেয় এবং যার চূড়ান্ত পরিণতি দেখা গেছে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে।

ছাত্রদলের ত্যাগ ও আপসহীন সংগ্রামের ইতিহাস তুলে ধরে রিজভী বলেন, ছাত্রদল রাজপথে বারবার রক্তাক্ত হলেও কখনো গোপন বা ছদ্মবেশী রাজনীতির আশ্রয় নেয়নি। বক্তব্যের শেষ পর্যায়ে আবরার ফাহাদের আত্মত্যাগকে স্মরণ করে তিনি বলেন, আবরারের রক্তের পথ ধরেই দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার যেকোনো চক্রান্তের বিরুদ্ধে পুরো জাতি রুখে দাঁড়াতে শিখেছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, শহিদ আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহসহ ছাত্রদলের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বেক্সিমকো গ্রুপের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়লেন সালমান এফ রহমান

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না: রিজভী

আপডেটের সময় : ১১:৩৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬