আন্তর্জাতিক ডেস্ক: সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী, ভারতের যোধপুরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান মার্কিন বিমানশক্তির অংশ হিসেবে পৌঁছেছে, যা ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় অংশ নিচ্ছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এক্সে দেওয়া এক পোস্টে এই বিষয়টি নিশ্চিত করেছেন এবং ভারতীয় বিমানবাহিনীসহ অন্যান্য দেশের সঙ্গে এই যুদ্ধবিমানগুলোর অংশগ্রহণ দেখে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ভারতের যোধপুর বিমানঘাঁটিতে ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত ‘তরঙ্গ শক্তি’ মহড়ার দ্বিতীয় সংস্করণটি অনুষ্ঠিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ছাড়াও এই মহড়ায় ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত অংশগ্রহণ করছে। এতে ভারত তাদের রাফাল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজস, মিগ-২৯ ও সুখোই-৩০ এমকেআইসহ বিভিন্ন ধরনের যুদ্ধবিমান ও আকাশযান প্রদর্শন করছে। ভারতীয় বিমানবাহিনীর ভাষ্যমতে, এই মহড়ার প্রধান লক্ষ্য হলো ভারতের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি করা।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

৬৮ এসিল্যান্ড প্রত্যাহার, প্রজ্ঞাপন জারি 











