/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

আইএনবি ডেস্ক: সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লা এবং মহানগরে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠকে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন নির্ধারিত হার অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সোমবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি। ওই সময় দূরপাল্লায় ২ টাকা ৪৩ পয়সা, ঢাকা ও চট্টগ্রামে ২ টাকা ৭৩ পয়সা এবং ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব করা হয়েছিল। তবে মন্ত্রণালয়ের চূড়ান্ত বৈঠকে তা ১৭ পয়সা বাড়িয়ে নতুন এই ভাড়া নির্ধারণ করা হয়।

আইএনবি/জেএম/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

আপডেটের সময় : ০৯:৩২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬