/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের শীর্ষ ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন

আইএনবি ডেস্ক: পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে ফের বড় ধরনের রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন বিশেষায়িত ইউনিটে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।

নতুন এই রদবদলের অংশ হিসেবে সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির বিশেষায়িত ট্রেনিং সেন্টারে (এপিবিএন) এবং ওই ট্রেনিং সেন্টারের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএনের পার্বত্য জেলাসমূহ কার্যালয়ের ডিআইজি করা হয়েছে। এছাড়া হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএস কমান্ড্যান্ট এবং এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বদলি করা হয়েছে। পাশাপাশি, এপিবিএন ও হাইওয়ে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার আগের পদায়ন বাতিল করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা পর্যায়ে পুলিশ সুপার (এসপি) পদেও বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। র‍্যাবের উপপরিচালক মো. বদরুদ্দোজাকে নেত্রকোনার এবং মীর মনির হোসেনকে রাজবাড়ীর পুলিশ সুপার করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের এআইজি মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার এবং আলী হায়দার চৌধুরীকে মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া নেত্রকোনার বর্তমান এসপি মো. তরিকুল ইসলাম, মেহেরপুরের এসপি উজ্জ্বল কুমার রায় এবং রাজবাড়ীর এসপি মোহাম্মদ মনজুর মোরশেদসহ বিভিন্ন ইউনিটের অন্য কর্মকর্তাদের সিআইডি, হাইওয়ে পুলিশ ও পুলিশ টেলিকমসহ বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশেও আনা হয়েছে নতুন মুখ। খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহম্মেদকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এবং একই রেঞ্জের এসপি মো. সাজ্জাদুর রহমান রাসেলকে বরিশাল মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার করা হয়েছে। এছাড়া খুলনা মেট্রোপলিটনের উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশে, গাজীপুর মেট্রোপলিটনের মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডিতে এবং মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি, ওএসডি থাকা অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জে এবং এসপি মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আইএনবি/জেএম/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

পুলিশের শীর্ষ ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন

আপডেটের সময় : ০৯:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬