/* */
Dhaka , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
Logo পুরান ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের দোকানে লেখা হতো মামলার ভুয়া রায় Logo প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন Logo সংসদের ভবিষ্যৎ নিয়ে ‌‘কিছুটা চিন্তিত’ স্পিকার Logo সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার Logo রোববার বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি Logo শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ Logo রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

আন্দোলন করলে বিএনপি দুর্বল হবে, এমনটা ভাবছে জামায়াত: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি: বিরোধী দল জামায়াত মনে করছে আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে পড়বে। এমন মন্তব্য করে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান, মন্ত্রী-এমপি ও নেতাকর্মীরাও দুর্বল হয়ে পড়বেন।

এরপর মা-বোনেরা বাড়ি থেকে বের হয়ে তাদের ভোট দিয়ে ক্ষমতায় আনবেন। এই সুযোগ দেওয়া যাবে না।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামে এসডিএফ আয়োজিত ব্রি-স্টং প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, দেশ পরিচালনার দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে।

আমাদের সঙ্গে আরেকটি পক্ষও নির্বাচন করেছে। আমরা যেদিন শপথ নিয়েছি, তারা সেদিন উপস্থিত হয়নি।
আমাদের সহযোগিতাও করেনি। এখন পর্যন্ত তারা বলছে আন্দোলন করবে।

তিনি বলেন, হাসিনার বিরুদ্ধে আমরা ১৭ বছর আন্দোলন করেছি। তিনি যখন এত অত্যাচার-নির্যাতন করেছেন, দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সবাই মিলে আন্দোলন করে দেশকে রক্ষা করেছি, গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলো এই অর্জনকে সুরক্ষা করা এবং নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এজন্য বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন।

জামায়াতের আন্দোলনের সমালোচনা করে পানিসম্পদমন্ত্রী বলেন, আমরা যেদিন দায়িত্ব নিলাম, সেদিন তারা আমাদের সঙ্গে উপস্থিত ছিল না। প্রতিনিয়ত তারা কর্মসূচি দিচ্ছে, রোডমার্চ করছে এবং বলছে আন্দোলন করবে। বাংলাদেশ যদি এভাবে আন্দোলনের মধ্যে থাকে, তাহলে এলাকার উন্নয়ন হবে কীভাবে? আন্দোলন দেশের জন্য ক্ষতিকর।

আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে স্বনির্ভর করার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখলে, যেভাবে জিয়াউর রহমান দেশ পরিচালনা করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রামে গ্রামে ঘুরে মানুষের সঙ্গে কাজ করে দেশকে উন্নয়ন করেছেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী পাঁচ বছর এ ধরনের কাজ হলে আমাদের মুখে হাসি ফোটার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, একই পরিবারের তিনজন দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন—জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান। একজন ছিলেন রাষ্ট্রপতি, একজন ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী। একই পরিবারের আরেকজন এখন প্রধানমন্ত্রী। বিশ্বের ইতিহাসে এমন নজির অন্য কোনো দেশে নেই। আল্লাহর হুকুম না হলে, ভালো কাজ না করলে, দেশপ্রেমিক ও জনবান্ধব না হলে একই পরিবারের তিনজন রাষ্ট্রের দায়িত্বে থাকতে পারতেন না।

মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে এ্যানি বলেন, এলাকায় যদি মাদক থাকে, আমি কাউকে চিনি না, আমি ওসি সাহেবকে চিনি। এটা বন্ধ করতে হবে।

সমাজ থেকে মাদক নির্মূলে স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের প্রতি আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব, উপজেলা বিএনপির সভাপতি বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীরসহ অনেকে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আন্দোলন করলে বিএনপি দুর্বল হবে, এমনটা ভাবছে জামায়াত: এ্যানি

আপডেটের সময় : ০৬:০৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬